সারাদেশ

সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে সড়ক ও জনপথ বিভাগের সাধারণ ঠিকাদারদেরকে টেন্ডার প্রক্রিয়ার অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার দাবিতে সড়ক ও জনপথ এর সাধারণ ঠিকাদাররা মানববন্ধন করেছে।

রোববার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সড়ক ও জনপথ কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজারে সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আকবর আলী, সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক মনি, কন্ট্রাক্টর মো: খায়রুজ্জামান শ্যামল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কন্ট্রাক্টর মোজাম্মেল হক রাব্বী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কন্ট্রাক্টর ফাহিম চৌধুরী, তাজুল ইসলাম, মমিন রাজা, জুয়েল আহমদ, মতিউর রহমান মতি, শ্রীমান বাবুসহ মৌলভীবাজারে সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্যরা।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অতিদ্রুত বাস্তবায়ন করতে আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সওজ এর সাধারণ ঠিকাদারদের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। সওজ এর সাধারণ ঠিকাদারবৃন্দ আজ মানবেতর জীবন যাপন করছে। আমরা বিশ্বাস করি জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ঠিকাদারদের সম্পর্কে যে কথা বলেছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা