সারাদেশ

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন উপলক্ষ্যে পাবনার চাটমোহরে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, বড়াল রক্ষা আন্দোলন ও চিত্রগৃহ চাটমোহর যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

রোববার (১৪ মার্চ) সকাল এগারোটায় চিত্রগৃহ চাটমোহর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নদী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু শিক্ষার্থী। পরে ‘বড়াল নদী দখল ও দূষণমুক্ত নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন।

বড়াল রক্ষা আন্দোলনের সদস্য জয়দেব কুন্ডুর সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক ডা. অঞ্জন ভট্টাচার্য, সদস্য সচিব মিজানুর রহমান, চলনবিল রক্ষা আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা ও বিচারক ছিলেন অঙ্কন শিক্ষক ও চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক মানিক দাস। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ৫টি শ্রেণীতে ২০ জন সেরা আঁকিয়ে শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা