সারাদেশ

র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়িকে ২৪ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১৩ । এসময় ২৪ কেজি গাঁজা উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর আমাশু কুকরুল দক্ষিণপাড়াস্থ নিউ জুম্মাপাড়া ঈদগাহ সংলগ্ন নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনের সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব-১৩ এর সদস্যরা।

এসময় সন্দেহভাজন একটি মিনি ট্রাক তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ ও নুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটনের পশুরাম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা