সারাদেশ

অপসোনিনের ডিপোতে আগুন: ক্ষতি ৬ কোটি টাকা

পাবনা প্রতিনিধি: পাবনা শহরে অপসোনিন ফার্মার ডিপোতে অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, পাবনা শহরের আতাইকুলা রোডের শালগাড়িয়া এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মার ডিপোতে বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অপসোনিন ফার্মা পাবনার ডিপো ইনচার্জ সৈয়দ আবু ওয়াহিদ জানান, বিকেল চারটার দিকে হঠাৎ করেই আগুন লাগে। আমরা তাৎক্ষনিকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুনে নেভানোর চেষ্টা করি। সেইসঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানাই। অপসোনিন ফার্মা, অপসো স্যালাইন ও অপসোনিন এগ্রোর মালামাল এই ডিপোতে মজুদ ছিল। এখান থেকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ায় ঔষধ সামগ্রী বিপনন করা হয়। প্রাথমিকভাবে আমরা ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি।

পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক মো. দুলাল মিয়া জানান, আমরা খবর পাবার সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাবনা ও আটঘরিয়ার মোট পাঁচ ইউনিট মিলে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভেতরে দাহ্য পদার্থ কিছু থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে স্থানীয় উৎসুক জনতাকে সরিয়ে দেই। যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। সেইসঙ্গে দমকল বাহিনীকে সহযোগিতা করি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডিপোর ভেতরে ওয়েল্ডিং চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা