সারাদেশ

সিলেটে আটক ৬ মাদক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট শহরতলীর লাক্কাতুরা চা বাগান থেকে দেশীয় চোলাই মদসহ ৬ মাদক কারবারিকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন জালালাবাদ থানার মুইয়ারচরের মৃত তাজমুল আলীর ছেলে হেলাল আহম্মেদ (৩০), বোলাউড়ার মৃত সমুজ আলীর ছেলে সানোয়ার আলী (৩১), সুনামগঞ্জের ছাতক বাগবাড়ীর সিদ্দিক মিয়ার ছেলে রাজু আহমদ (৪২), মৃত শুনু মিয়া চৌধুরীর ছেলে জাহিদুর রহমান চৌধুরী (৪০), সুনামগঞ্জ সদরের ইব্রাহিমপুরের মৃত আব্দুর রশীদের ছেলে মো. শামছুল আলম (৪১), দক্ষিণ সুরমার বরইকান্দির এএ মনাফের ছেলে কেএইচ জুয়েল (৪৫) প্রমুখ।

মঙ্গলবার (৯ মার্চ ) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত ৯টার দিকে লাক্কাতুরার সাওতালপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৯।

এসময় তাদের কাছ থেকে ৬ লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম অফিসার এএসপি ওবাইন। জব্দকৃত আলামতসহ তারা তাদের সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা