সারাদেশ

বন্ধুর বরযাত্রায় প্রাণ গেল দুজনের, মৃত্যুমুখে আরও ১

চট্টগ্রাম ব্যুরো: বন্ধুর বিয়েতে বরযাত্রী হতে মোটরসাইকেলে চেপে ছিলেন তিন তরুণ। কিন্তু সেই যাত্রাই যে অন্তিমযাত্রা হবে তা কে জানতো। হঠাৎ বিপরীত দিক থেকে আসা টেম্পুু চাপায় মৃত্যু হয় দুই বন্ধুর। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আরও একজন।

সোমবার (৮ মার্চ) দিনগত রাত ১০ টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম অভি সেন (২৩) ও সুজন মিত্র (৩৫)। অভি পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী ওয়ার্ড এলাকার রতন সেনের ছেলে। সুজন একই এলাকার বাসিন্দা। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, তিন বন্ধু মোটর বাইকে করে কমলমুন্সির হাটের দিকে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক।

পটিয়া হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব দে জানান, রাত সাড়ে দশটার পরে কয়েকজন লোক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন তাদের একজনকে আমরা মৃত অবস্থায় পাই। ধারনা করা হচ্ছে ঘটনাস্থলেই সে মাথার ডান দিকে থেঁতলে যাওয়াতে মারা যান। আর দুই জনেরও অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানেও একজনের মৃত্যু হয়েছে। আরেক জনের অবস্থাও গুরুতর।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা