সারাদেশ
নারী শিক্ষকদের ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নারী দিবস

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার ( ৮ মার্চ ) খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের ৭ জন নারী শিক্ষকের শিল্পকর্ম নিয়ে খুলনা বিভাগীয় জাদুঘরে ৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় জাদুঘরের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন, নারীর হাত ধরেই সৃজনশীলতার সূচনা এবং তা থেকেই সভ্যতার উন্মেষ ঘটেছে। সমাজকে এগিয়ে নিতে হলে বিভেদ বা বিভাজন থেকে বেরিয়ে এসে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি সৃজনশীলতার পেছনে নারীর অবদান ৫০ শতাংশ নয় বরং ৯০ শতাংশের বেশি। নারী শিল্পী, নারী শিক্ষক এসব বিবেচনা না করে বরং শিল্পী এবং শিক্ষক হিসেবেই দেখা উচিত। বিশ্বে এবং বাংলাদেশে কোন ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নেই বরং দক্ষ হাতেই দেশ পরিচালনাসহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখছে। যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন প্রফেসর অসিত বরণ ঘোষ ও খুবির ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সাবিহা হক। অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বেবী সুলতানা।

সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রভাষক শাপলা সিংহ ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রভাষক রওনক হাসান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও শিল্পকর্মে অংশগ্রহণকারী নারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের প্রধান ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ প্রদর্শনী গ্যালারিতে নমুনা পেইন্টিং করে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

উল্লেখ্য, শিল্পকর্মে অংশগ্রহণকারী নারী শিক্ষকরা হলেন বেবী সুলতানা, জাহিদা আখতার, সান্তনা শাহরিন, শাপলা সিংহ, লুৎফুন্নাহার লিজা, রওনক হাসান ও কেয়া চক্রবর্তী। শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা