সারাদেশ

চট্টগ্রামে পুড়লো প্রাইভেট কার

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের রাউজানে আগুনে পোড়ল টয়োটা প্রিমিও ব্রান্ডের একটি প্রাইভেট কার। কিন্তু এই গাড়ির মালিকও নেই। ৮ মার্চ সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া পথের হাটের দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারের সামনে আগুনে পোড়ে গাড়িটি।

খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভায় বলে জানান স্টেশনের ফায়ার ফাইটার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। তবে গড়িটিতে কিভাবে আগুন লেগেছে, গাড়িটির মালিক কে, সে বিষয়ে কোন তথ্য পায়নি।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারের সামনে পার্কিং করে রাখা টয়োটা প্রিমিও ব্রান্ডের প্রাইভেট কারটিতে আগুন ধরে মুহুর্তের মধ্যে পুড়ে যায়। মফিজ নামে ৪০ বছর বয়সী এক চালক আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি কার বা আগুনের সূত্রপাত স¤পর্কে কিছুই জানতে পারিনি এখনো।

সোমবার বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেল ৪টা পর্যন্ত ওই ধরনের ঘটনায় আহত কিংবা রাউজান থেকে কোন ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে আসেননি। হাসপাতালের জরুরি বিভাগে এ ধরণের কোন তথ্যও নেই।

এদিকে মুহুর্তের মধ্যে গাড়িটি আগুনে পুড়ে ছাড়খার হওয়া এবং গাড়ির মালিক খুঁজে না পাওয়ায় স্থানীয় মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। এ নিয়ে খোদ ভাবনায় পড়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এ ঘটনার রহস্য খুঁজে বের করতে পুুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা