সারাদেশ

নারী দিবসে মৌলভীবাজারে পথশিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করে ট্রাভেলেটস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা)।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৫ জন পথশিশুকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী এ সংগঠন। সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, গুড টাচ-ব্যাড টাচ, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা দেওয়া হয় এর পাশাপাশি আত্মরক্ষার বিভিন্ন ধরনের কলা-কৌশল শিখানো হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির ১০ জন ভলেন্টিয়ার।

অনুষ্ঠান শেষে অধিকার বঞ্চিত এই শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। নারী দিবস ২০২১ উপলক্ষ্যে “নারীর চোখে বাংলাদেশ” এর বর্ধিত কার্যক্রম এটি, ট্রাভেলেটস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা) পরিচালিত একটি সামাজিক কার্যক্রম। “নারীর চোখে বাংলাদেশ” প্রোজেক্টের আওতায় সারাদেশের ৬৪ টি জেলায় সচেতনতামূলক কার্যক্রম ও কর্মশালা পরিচালনা করা হয়েছে, যার মধ্যে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, সারা বাংলাদেশে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আটটি বিভাগে আলাদা জোন করে জোন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সিলেট জোনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস শুভা জানান, আমাদের কার্যক্রম শিশু কিশোরীদের সচেতন করা, তারই পরিপ্রেক্ষিতে এবারের আয়োজন স্কুল ও বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের এর আওতায় নিয়ে আসা, তাই নারী দিবস উপলক্ষ্যে এবার পথশিশুদের সাথে আমাদের এই আয়োজন।


সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা