সারাদেশ
আটক ৬, মূলরা অধরা

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী খুন

চট্টগ্রাম ব্যূরো : দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ইমন খুনের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ৮ মার্চ সোমবার চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আহসান কবির (২৬), মো. ফজর আলী (২৯), মো. লিটন (২৮), মো. সোহেল (২৯), মো. নুর আলম ওরফে কালু (২৭), মো. রুবেল (২৫)। সবাই আরেফিন নগর ও মুক্তিযোদ্ধা কলোনী এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন ইমনের খালাতো ভাই ইয়াসিন। তিনি বলেন, আটককৃতরা মূল অভিযুক্ত নন। আমরা যাদের বিরুদ্ধে পূর্ব থেকে থানায় অভিযোগ করেছি, তাদের কাউকেই আটক করা হয়নি। আমরা চাই মূল আসামিদের আটক করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম আপাতত কোন কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করতে একটি হার্ডডিস্ক নিজেদের হেফাজতে নিয়েছি। পরে ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রবিবার দিনগত রাতে ছাত্রলীগের পিস্তল সোহেল ও আলি গ্রুপের মধ্যে বিরোধের জেরে আলি গ্রুপের অনুসারীরা ছুরিকাঘাতে ইমন (২০) কে খুন করে। অবশ্য পরিবারে দাবি এই হত্যাকান্ডের নেপথ্যে রয়েছে নাসিরাবাদ পলিটেকনিকের আবু মহিউদ্দিন ও ভূমি দস্যু দিদার।

স্থানীয়রা জানান, আরেফিন নগর, শের শাহ এলাকায় রয়েছে সরকারি খাস জমি, পাহাড় ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এসব ঘিরে দখল, লুটপাট, চাঁদাবাজি করছে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল গ্রুপ। যার অধিকাংশের নেতৃত্ব দেন শফি-কানা কুদ্দুস, ভূমিদস্যু দিদার- আবু মহিউদ্দিন গ্রুপসহ উঠতি বয়সের কিশোর গ্যাং সদস্যরা। এদের শফিকুল ইসলাম দেশের বাইরে থেকে এসব কর্মকান্ডের পেছনে কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তুচ্ছ ঘটনায় শেরশাহ, আরেফিননগর এলাকায় বিরাজমান গ্রুপগুলো হত্যাকান্ডে জড়ায়। যার সর্বশেষ বলি ইমন। এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে হকার্সলীগ নেতা রিপন হত্যাকান্ডে দিদার-আবু মহিউদ্দিনের নাম উঠে আসে। গ্রুপটি মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও সাবেক মেয়র আজম নাছির উদ্দীনের অনুসারী। এ নিয়ে ওই এলাকায় গত ৯ বছর প্রায় ১০টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা