সারাদেশ

উন্নয়নশীল দেশে উত্তরণে চাটমোহর থানার আয়োজনে আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে পাবনার চাটমোহর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে।

রোববার (৭ মার্চ) বিকেল চারটায় থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমীন ইসলাম, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বাচ্চু, ছাইকোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তরে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ। সেদিন তার তর্জনী কথা বলেছিল দেশ ও মানুষের জন্য। বাংলাদেশের পুলিশ সেদিন যেমন রুখে দাঁড়িয়েছিল, আজ তারা ৭ই মার্চের সুবর্ণজয়ন্তী পালন করছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে ঘুরি। আমরা মুজিব হত্যার বদলা নিতে পেরেছি। আগামীতেও পারবো। ঘরের মধ্যে শত্রু ঢুকে পড়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ যেন বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই ডেভিড হিমাদ্রী বর্মন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। তারপর আনন্দ উদযাপনের কেক কাটেন অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা