সারাদেশ
করোনা টিকা

বেলকুচিতে নেই জনপ্রতিনিধিরা, জনমনে প্রশ্ন! 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সারাদেশের মত ৭ জানুয়ারি থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে এই উপজেলার জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে ১০ হাজার ৯ শ ৪০ জনের টিকা বরাদ্দ পেলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সংবাদটি লেখা পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সম্মুখ সারিতে যারা করোনা মোকাবেলা করেছেন ও যাদের বয়স ৪০ বছর বা তার উর্ধে তাদের মধ্য প্রতিদিন গড়ে ১০০-১৫০ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখ সাড়িতে যারা করোনা মোকাবেলায় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তেমন এই টিকা গ্রহণ করার আগ্রহ দেখা যাচ্ছে না । বিশেষ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়র ও একজন ইউপি চেয়ারম্যান ব্যতীত কেউ করোনা টিকা গ্রহণ করেনি বলে জানা যায়। এবিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বেশ ভাবিয়ে তুলেছে।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সম্মুখ সারিতে যারা করোনা মোকাবেলা করেছেন তাদের অগ্রাধিকার থাকলেও ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাঝে টিকা গ্রহণের আগ্রহ দেখছি না। এ বিষয়টি নিয়ে আমরা মাসিক সমন্বয় সভায় আলোচনা করলেও কোন ফল পাচ্ছি না। সরকারী সুযোগ থাকা সত্বেও কেন বা তারা সে সুযোগ কাজে লাগাচ্ছে না তা আমার জানা নেই।

এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আমরা সকলকে করোনার টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করছি। যেখানে কথা বলছি সেখানেই করোনার টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

তবে উপজেলার ধুকরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম এই প্রতিবেদককে মুঠোফোনের মাধ্যমে জানান, আমরা এখনও করোনা টিকা গ্রহণ করেনি। তবে কয়েক দিনের মধ্যে সকল ইউপি চেয়ারম্যান ও সদস্য রয়েছেন তারা একত্রিত হয়ে এই টিকা গ্রহণ করবো।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা