সারাদেশ

খুলনায় টিকার জন্য ১,০১৫৩৯ জনের নিবন্ধন এবং গ্রহণ ৬৪,১৪৫

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা জেলায় সোমবার পর্যন্ত করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন একলাখ এক হাজার পাঁচশত উনচল্লিশ জন। এবং সর্বমোট ভ্যাকসিন গ্রহণ করেছেন ৬৪ হাজার ১ শত ৪৫ জন। এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষ হতে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়।

এসময় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান সোমবার সকাল পর্যন্ত জেলায় এক লাখ এক হাজার পাঁচশত ৩৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। জেলায় এপর্যন্ত ৬৪ হাজার একশত ৪৫জন টিকা গ্রহণ করেছেন এবং এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশনে টিকা গ্রহণকারী ২৯ হাজার আটশত ৪৮ জন। সরকারের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য বলা হয়েছে। শিক্ষক-শিক্ষিকার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দপ্তর সিভিল সার্জনের অফিসে প্রেরণ করলে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক হেলাল হোসেন জেলা-উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে অতিসত্ত্বর করোনা ভ্যাকসিন গ্রহণের নিদের্শনা দেন এবং সাধারণ মানুষদের এ বিষয়ে উৎসাহিত করার পরামর্শ দেন।

এ সভায় খানজাহান আলী সেতুর টোল প্লাজা আধুনিকায়ন ও ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থাপনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। যানবাহনের লাইসেন্স প্লেটের নম্বরটি টোল প্রদান সিস্টেমে নিবন্ধন করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোলের টাকা পরিশোধ করা যাবে এবং যানবাহনটি বাধাহীনভাবে দ্রুতগতির লেন দিয়ে সেতুর টোল প্লাজা অতিক্রম করতে পারবে বলে জানানো হয়।

এ ছাড়াও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা