সারাদেশ

শপথ নিলেন জাজিরা-ভেদরগঞ্জ-নড়িয়ার মেয়র ও কাউন্সিলররা

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর জেলার জাজিরা, ভেদরগঞ্জ ও নড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান নবনির্বাচিত জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর (স্বতন্ত্র), ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার (স্বতন্ত্র) ও নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদকে (আওয়ামী লীগ) শপথ পাঠ করান। পরে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। মেয়রের সঙ্গে শপথ গ্রহণ করেন, ৩ পৌরসভার ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। গত ৩০ জানুয়ারী ২০২১ এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জাজিরা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. ইদ্রিস মাদবর এবং ভেদরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল বাশার চোকদার জানান, তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তারা দু’জই ধন্যবাদ জানিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে দলমত নির্বিশেষে যারা ভোট দিয়ে তাদের মেয়র নির্বাচিত করেছেন। তারা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চান। এজন্য তারা সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

এ ব্যাপারে নড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন, তাই মেয়র হতে পেরেছি। ধন্যবাদ জানাই শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ভোটারসহ যারা আমার মেয়র হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি প্রত্যেক পৌরবাসীকে তাদের সেবা পৌঁছে দিতে চাই। তাদের সুখে-দুঃখে কাছে থাকতে চাই।


সান নিউজ/এএএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা