সারাদেশ

রাঙামাটি ৭ মার্চে পুলিশের আনন্দ উদযাপনে ধর্ম প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে প্রথম ভূমিকা ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীর। ওই দিন রক্তে লাল হয়ে গিয়েছিল গোটা রাজারবাগ পুলিশ লাইনস। স্বাধীনতা যুদ্ধে সেদিন জীবন দিতে হয়েছিল বেশ কিছু পুলিশ সদস্যকে। তাই বাংলাদেশ স্বাধীন করতে পুলিশের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীনতার পরও পুলিশ বাহিনী দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে আগামীতে আরও এগিয়ে যাবে।

রোববার (৭ মার্চ ) বিকালে কোতয়ালী থানা মাঠ প্রাঙ্গঁণে ৭ মার্চ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মোঃফরিদুল হক খাঁন এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতার অনুস্মরণ অনুকরণ লালন করে জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করছেন। যার কারণে আজ দেশ উন্নতির দিকে যাচ্ছে। দেশে এখন আর কোন অভাব নেই। মানুষকে না খেয়ে মরতে হচ্ছে না। জিডিপি ৫শতাংশ থেকে বর্তমানে ৮শতাংশে উন্নিত হয়েছে। সব কিছুরই অমূল পরিবর্তন হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর পরিচালনায় জেলা পুলিশ সুপার মীর মোদদাছেছর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সুদূর দিনাজপুর জেলার ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোলাপ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী।

বিশেষ অতিথিদ্বয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা এই ৭ মার্চ পালন করতে পারতাম না। অনেক ত্যাগ, মেধা ও শ্রম দিয়ে সেদিন দেশ স্বাধীন করেন জাতির পিতা। আর জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই রেখে যাওয়া সুযোগ্য কন্যা শেখ হাসিনা। আজ দেশ যে উন্নতির দিকে যাচ্ছে সেটাও বঙ্গবন্ধুর অবদান।

৭ই মার্চ নিয়ে কথা বললে কথা শেষ হবে না। বক্তারা আরও বলেন, আগে পুলিশ বাহিনী নিয়ে সাধারণ মানুষ বিরূপ মন্তব্য করতেন আর বর্তমানে মানুষ খুব কাছ থেকে পুলিশের সাথে উঠা বসা করছে। সকলের সহযোগিতা পেলে অচিরেই দেশ আরও এগিয়ে যাবে।

৭ই মার্চ উপলক্ষে প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খাঁন এমপি রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশ।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা