সারাদেশ

চাকা বিস্ফোরিত হয়ে বিআরটিএ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গুয়াগাও এলাকায় টয়েটা প্রাইভেট কারের চাকা বিস্ফোরিত হয়ে বিআরটিএ কর্মকর্তা মাসুদ রেজা বসুনিয়া (মিশু) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পীরগঞ্জের গুয়াগাও বাসস্ট্যান্ডের পাশে ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রেজা (বসুনিয়া)র বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নতুন বাবুপাড়া এলাকায়।

তিনি নীলফামারী জেলার বিআরটিএ অফিসের কর্মকর্তা এবং রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্নার ভাগিনা।

বৃহস্পতিবার বিকেলে তিনি প্রাইভেট কার যোগে নীলফামারী হতে রানীশংকৈল উপজেলায় নানির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে গুয়াগাঁও এলাকায় প্রাইভেট কারের সামনের চাকা বিস্ফোরিত হয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খালের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্হলে মারা যায় ঐ কর্মকর্তা। ওই গাড়িতে থাকা আরও ৩ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা