সারাদেশ

রিমু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের কারমাইকেল কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া ইয়াসমিন রিমুর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয় ছাত্রসমাজ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন জাতীয় পার্টির সহযোগী সংগঠনটির ছাত্রনেতারা।
অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রংপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলার ভারপ্রাপ্ত আহবায়ক সোবাহান মজিদ বিদ্যুৎ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, মুহিন সরকার, সদস্য সচিব শফিউল ইসলাম সৈকত প্রমুখ।

এসময় রংপুর জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিমু হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, রিমুর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। অথচ হত্যাকারীকে কলেজছাত্রী রিমুকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে জলঢাকা উপজেলার রাজারহাটে পরিকল্পিতভাবে মোটরসাইকেল থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রিমুর।

উল্লেখ্য, গত সোমবার (১ মার্চ) দুপুরে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের তালুক মানুষমারা গ্রামের বাড়ি থেকে টেঙ্গনমারী বাজারে কোচিং সেন্টারে টিউশন করাতে বের হন রুবাইয়া ইয়াসমিন রিমু। সেদিন কোচিং সেন্টারে না গিয়ে বন্ধু ফয়সালের সঙ্গে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে জলঢাকাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বও আহত হন। পরে আহত অবস্থায় রিমুকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিমুর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান।

এ ঘটনায় জলঢাকা থানায় ফয়সাল আহমেদ ও তার বন্ধু রিজভীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রিমুর বাবা আবদুর রাজ্জাক একটি মামলা দায়ের করেন। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রিমু গ্রামের বাড়ি নীলফামারীতে ছিলেন।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা