সারাদেশ

চাটমোহরে ৪টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৭২ লাখ টাকা ব্যয়ে পাবনার চাটমোহর পৌর সদরের চারটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আলাদা অনুষ্ঠানে এসব রাস্তা নির্মাণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর সদরের ডি এ জয়েন উদ্দিন স্কুলের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র সাখাওয়াত হোসেন সাখো। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামসুজ্জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, প্রভাষক সৌমিত্র কর্মকার শিল্টু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাখাওয়াত হোসেন সাখো বলেন, রাস্তার কাজ ভাল হচ্ছে কি না সেটা বুঝে নেয়ার দায়িত্ব এলাকাবাসীর। কাজ ভাল না হলে, ঠিকাদারকে বিল দেয়া হবে না। কে আমার মামা, কে আমার খালু সেটা আমার কাছে ধর্তব্য নয়। শিডিউল অনুযায়ী কাজ করতে ঠিকাদারকে নির্দেশ দেন তিনি। রাস্তার জায়গা যারা দখল করে আছেন তাদের স্থাপনা সাতদিন সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে। ম্যাপ ধরে রাস্তার সীমানা মেপে নিয়ে কাজ করা হবে। সরকারি রাস্তার জায়গা দখল করে রাখতে দেয়া হবে না। যে যত বড় ক্ষমতাধরই হন না কেন, বাধা দিয়ে লাভ হবে না। সাধারন মানুষের সাথে ক্ষমতা দেখাতে আসবেন না। আর গোপনে আমার সাথে যোগাযোগ করেও লাভ হবে না। শিডিউলের তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে ঠিকাদারকে। কাজ উদ্বোধনের আগে প্রকল্পের সাইনবোর্ড থাকতে হবে।

মেয়র সাখো বলেন, পৌরসভার রাস্তাগুলোর নামকরণ চাটমোহরের সজ্জন ও কীর্তিমান মানুষের নামে করা হবে। কে কোন দলের, কোন মতের তা দেখা হবে না। এই রাস্তার নামকরণ ডা. জয়েন উদ্দিনের নামে প্রস্তাব করলে উপস্থিত সবাই তাতে সম্মতি জানান। পরে নামফলক উন্মোচনের মাধ্যমে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র। পরে মোনাজাত পরিচালনা করা হয়।

৭২ লাখ ৪৭ হাজার ১৪৭ টাকা ব্যয়ে নির্মিতব্য চারটি রাস্তা হলো, আফ্রাতপাড়া ডি এ জয়েন উদ্দিন স্কুল থেকে সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস অফিস পর্যন্ত ১৮৫ মিটার দৈর্ঘ্য বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ, আফ্রাতপাড়া শাপলা ক্লাব থেকে বেলালের বাড়ি পর্যন্ত ২১৫ মিটার দৈর্ঘ্য বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ, আফ্রাতপাড়া দশরথের বাড়ি থেকে আকুল/রন্টুর বাড়ি পর্যন্ত ১৪৮ মিটার দৈর্ঘ্য আর সি সি রাস্তা নির্মাণ ও নার্সারী মোড় থেকে ভাদুনগর মোড় পর্যন্ত ৫৩৫ মিটার দৈর্ঘ্য বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ। এসব রাস্তা নির্মাণকাজের অর্থায়নে রয়েছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভলপমেন্ট।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা