সারাদেশ

সেচের পানি দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রজেক্টের আশুগঞ্জ অংশে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে জেলার সরাইল উপজেলার ভুক্তভোগী কৃষকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলা বাজারে সামনে এ মানবন্ধন অনষ্ঠিত হয়।

এতে আশুগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন চলাকালে স্থানীয় কৃষক ও অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমানের এর
সভাপতিত্বে বক্তব্য রাখেন- আশগঞ্জ সবুজ প্রকল্প রক্ষা কমিটি ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ তফছির, সদস্য অ্যাডভোকেট মো. নাসির, হাজী মোবারক হোসেন, কালিকচ্ছ আঞ্চলিক কমিটির আহবায়ক হাজী মো. মজিবুর রহমান, ডা. আবদুল কুদ্দুস, আ. রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, ভরা মৌসুমেও এলাকার কৃষকরা এখনো সেচের পানি না পেয়ে জমিতে রোপণ করতে পারেনি। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের চার লেনের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি আশুগঞ্জের সোহাগপুরে সেচ নালার বাঁধ ভেঙে কয়েকশ বিঘার রোপণকৃত জমি ও পুকুর তলিয়ে গেলে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক ও মৎস্য খামারি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চার লেনের প্রকল্পের বালু পড়ে সেচ নালা ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা কাঙ্খিত মাত্রায় পানি না পাওয়ায় রোপণকৃত অনেক জমি শুকিয়ে যাচ্ছে। আবার বিপুল পরিমাণ জমি এখনো অনাবাদি রয়েছে গেছে। ফলে প্রকল্পে চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা