সারাদেশ

উলিপুরে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২জন কাউন্সিলর বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পৌর কার্যালয়ে দায়িত্ব গ্রহণ ও সুধী সমাবেশ করেছে।

উলিপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মাহবুবুল আলম এর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ ও সুধী সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ এর সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা)।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মেয়রকে উদ্দেশ্য করে বলেন, “মানুষের সেবাসহ জনবান্ধব হয়ে উঠুন।”

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা