সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে সরকার ব্যাপক কাজ করেছে: এমপি রাঁঙ্গা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. মসিউর রহমান রাঁঙ্গা বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। শিক্ষার গুনগত মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে, শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে বেতন ভাতা বাড়িয়েছে। শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর টাউনহলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও মহানগর শাখার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন দাবি সংসদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গাজিউল হক চৌধুরী।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, গংগাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল। এছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শফিকুল ইসলাম চাঁদ রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ এবং মহিলা বিষয়ক সম্পাদকের নাম ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠনের অনুমতি দেয়া হয়।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা