সারাদেশ

বিরামপুরবাসীর দোরগোড়ায় বিট পুলিশিং সেবা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরবাসীর দোরগোড়ায় এখন পুলিশিং সেবা। প্রচলিত ধারা থেকে বেরিয়ে বর্তমান আইজিপি মহোদয়ের নির্দেশনায় বিট পুলিশিং এর মাধ্যমে কাঙ্খিত সেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। জনগণ পুলিশের কাছে নয় এখন পুলিশই জনগণের বাড়ি বাড়ি গিয়ে আইনি সেবাসহ মানবিক সহযোগিতা পৌঁছে দিচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিরামপুরের কাটলা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে বক্তরা এসব কথা বলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, বর্তমানে পুলিশ সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে। সেই সেবা তৃণমূলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই বিট পুলিশিং।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতিটি ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছানোর লক্ষ্য বাস্তবায়নে অনন্য মাধ্যম বিট পুলিশিং। পুলিশকে কিভাবে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা যায়, ঘরে ঘরে পুলিশের সেবা পৌঁছানো যায়, পুলিশি কার্যক্রম গতিশীল করা সর্বোপরি বিদ্যমান জনবলের নিশ্চিতের মাধ্যম হলো বিট পুলিশিং। দিনাজপুর পুলিশ সুপারের নেতৃতে বিরামপুরে বিট পুলিশিং এর মাধ্যমে সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে সফলভাবে কাজ করছে।

বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক বলেন, বিরামপুর একটি সীমান্তবর্তী উপজেলা। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ পুলিশ সুপার মিথুন সরকারের নেত্বেত্বে ওসি মনিরুজ্জামান বিট পুলিশিং এর সমন্বয়ে অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের পাশাপাশি চোরাচালান, মাদক প্রতিরোধে অনন্য ভূমিকা রেখে চলেছে। এতে করে দিন দিন অপরাধমূলক কর্মকান্ড শূন্যের কোঠায় নেমে এসেছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কাটলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মেজবাউল আলম, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়র সাংবাদিক বিশিষ্ট কলামিষ্ট ডা. নুরুল ইসলাম প্রমুখ।


সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা