সারাদেশ

শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ২’শ ৪৬ বোতল ফেনসিডিলসহ একরামুল হক (২৮) নামে একজনকে আটক করেছে।

বুধবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জের শিয়ালমারা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর সদস্যরা। আটক একরামুল হক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালামারার এজাবুল হকের ছেলে। র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের জনৈক মশালের দোকানের সামনে মাদক বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একরামুলকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা