সারাদেশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ওয়ার্ড আ.লীগ সম্পাদক খুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিনকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মো. বেলাল উদ্দিন খাগড়িয়া এলাকার মোহাম্মদখালী হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ব্যবসা করতেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ জাহিদ নামে একজনকে আটক করেছে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের বোন চেনু আরা বেগম বলেন, বুধবার রাত ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় বেলাল। তৈয়ারপাড়া এলাকায় একা পেয়ে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ২টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলালের শরীরের ছুুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, খাগড়িয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এবং নূর মার্কেট এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দু‘পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় সাতকানিয়া থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা