সারাদেশ

ধানের বীজ সংগ্রহ মূল্য কম নির্ধারণ, কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে বিএডিসি কর্তৃক আমন ধানের বীজ সংগ্রহ মূল্য বর্তমান বাজার তুলনায় কম নির্ধারণ করায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে মেহেরপুরের কৃষকরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে হাসপাতাল সড়কের বিএডিসি অফিস কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরাম।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরামের সভাপতি আব্দুর রশিদ বল্টু। বক্তব্য রাখেন- চুক্তিবদ্ধ চাষি ফোরামের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, ইউপি সদস্য মশিউর রহমান ডাবলু, চাষি কিতাব আলী, আকতার হোসেনসহ বিভিন্ন বীজ উৎপাদকারী চাষিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সরকার চাষিদের বিভিন্নভাবে প্রণোদন দিলেও আমরা এর আওতা বহির্ভূত হয়েছি। বিজবিডি কেন্দ্রের দেয়া চার থেকে ছয় মাস পরে মূল্য পরিশোধ করা হয়। বীজের মূল্য বৃদ্ধি না করা হলে আমরা বিএডিসির বীজ উৎপাদন কার্যক্রম বন্ধ করা হবে।

১০০০ গ্রাম প্রাথমিক তৈরির পর এই হিসাবে ৯৫৪ গ্রাম বীজ হতে পাওয়া যায় ৮০০ গ্রাম। বর্তমান প্রতি মণ বীজ এর বাজার মূল্য ১৩০০ থেকে ১৩৫০ টাকা ধরে গড়ে ১ কেজি বীজের মূল্য ৩৬.৩০ হয়। বীজের সকল কার্যক্রম শেষে চাষির বাড়ি থেকে বিক্রয় কেন্দ্রে পৌঁছাতে কেজিপতি বীজের মূল্য দাঁডায় ৪৫.৫৯ টাকা। তাই বীজের মূল্য ৪৬ টাকা নির্ধারণ করলে চাষিরা লোকসানের হাত থেকে রেহায় পাবে।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা