সারাদেশ

করোনায় প্রাণ গেল ইবি শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, ইবি : করোনার থাবায় প্রাণ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমানের সস্ত্রীক করোনা পজিটিভ আসে। পরে ড. সাইদুরের ফুসফুসের জটিলতা বৃদ্ধি পেলে ২ ফেব্রুয়ারি তাকে 'বাংলাদেশ স্পেশালাইজড' (ঢাকায়) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত ১১ ফেব্রুয়ারি তার অবস্থার কিছুটা উন্নতি হলে হাই ডেপেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে তাকে কেবিনে নেওয়া হয়।

ফের কিছুদিন সুস্থ থাকার পর আবারো শারীরিক অবস্থার অবনতি হয় ড. সাইদুরের। সাথে অবস্থানরত স্পেশালাইজড হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা দেখা দিলে তাকে পরবর্তীতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে সেখানে বুধবার (২৪ ফেব্রুয়ারি) মাঝরাতে সাইদুর রহমানের অক্সিজেন সেচুরেশন ও রক্তচাপ কমে গিয়ে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়। ফলে বুধবার দুপুরের দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তার এই আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক জানিয়েন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। এসময় তারা তার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমার প্রথম জানাযা নামাজ শৈলকূপা উপজেলায় শশুর বাড়িতে বেলা দুইটায় অনুষ্ঠিত হবে। এরপর ক্যাম্পাস হয়ে বেলা তিনটায় কুষ্টিয়া শহরে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজ বাসস্থান মেহেরপুরে কবরস্থ করা হবে।


সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা