সারাদেশ

অবরোধ তুলে নিলো বিএম কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের মৌখিক, ব্যবহারিক ও মাস্টার্সসহ সকল বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক দফা দাবিতে প্রায় তিন ঘণ্টাব্যাপী বিএম কলেজ ক্যাম্পাস সংলগ্ন নথুল্লাবাদ-নতুনবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এর আগে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের সামনে সড়কে অবস্থান নেন তারা। পরে সেখানে অবরোধ শুরু করে।

এসময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী দিপু মনির নেয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। তাদের অবরোধ কর্মসূচির কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএম কলেজ অধ্যক্ষসহ স্থানীয় প্রশাসন ব্যাপক চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এসময় অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া অবরোধ প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান। পাশাপাশি দাবির বিষয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষামন্ত্রণালয়ের সাথে যোগাযোগের কথা বললেও শিক্ষার্থীরা সে আশ্বাস প্রত্যাখ্যান করেন।

এদিকে, অধ্যক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে পুনরায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রতক্ষিণ করে পুনরায় বৌদ্যপাড়া সড়কের মুখে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর দুইটার দিকে দাবি আদায়ের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ তুলে নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি রনি খন্দাকার, নিরব, নাজমুল হোসেন, নাজমুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইলিয়াস ও আসাদ বলেন, ‘শিক্ষার্থীদের ভাইবা ও ব্যবহারিক পরিক্ষা দ্রুত নেয়ার ব্যবস্থাসহ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করার ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তবে তার আগে কর্তৃপক্ষের আশ্বাসে ২৪ ঘণ্টা জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে পুনরায় অবরোধসহ আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা