সংগৃহীত
সারাদেশ

কুয়াশায় ট্রাক উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এই সময় ট্রাকের সহকারীসহ ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৪ ডাকাত গ্রেফতার

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত রুবেল (৪৪) দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুলুরের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, ট্রাকচালকের সহকারী বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫), ঐ এলাকার ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮) ও সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮)।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ২

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, দিনাজপুর থেকে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে ট্রাকটি বগুড়ার শেরপুরে যাচ্ছিল। রাতে দিনাজপুর -গোবিন্দগঞ্জ মহাসড়কের ফায়ার স্টেশনের সামনে মোটরসাইকলেকে সাইট করতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। পরে বিরামপুর স্টেশনের উদ্ধারকারী দল এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্রাকে চাপা পড়া ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জন আহত হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা