সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও ২ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দৌলতখানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ চর খলিফা ইউনিয়ন

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়নের বড়াইল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবদুল্লাহ (১২) ও একই গ্রামের ভ্যানচালক সিরাজ আলী (৫৫)। আহতরা হলেন বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস (৪০) ও তার মেয়ে নাফিসা (১৪)।

আরও পড়ুন: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়াইল গ্রামের ভ্যানচালক সিরাজের ভ্যানে চড়ে বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস তার মেয়ে নাফিসা ও ছেলে আবদুল্লা কেশরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে রাজশাহীগামী যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু আবদুল্লাও মারা যান।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা হবে। মৃতদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা