সংগৃহীত ছবি
সারাদেশ

জিপ খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : বান্দরবানে পর্যটকবাহী একটি জিপ পাহাড়ের খাদে পড়ে ফিরোজা খাতুন (৫০) এবং জয়নব (২৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : দৌলতখানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ চর খলিফা ইউনিয়ন

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিহত দুই পর্যটক নারী মাগুরার বাসিন্দা বলে জানা গেছে।

বান্দররবান জিপ-মাইক্রো বাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানান, গতকাল ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে ৫টি পর্যটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুইজন নিহত ও ১০ জন গুরুতর আহত হন এবং এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক বলেন, দুর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছেন এবং আহত পর্যটকদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে। আহতদের উদ্ধার করে রুমা হাসপাতাল এবং বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা