সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৪ ডাকাত গ্রেফতার 

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সড়কে গাছর ফেলে বিভিন্ন যানবাহনের আরোহীদের জিম্মি করে ডাকাতি করতেন এ ডাকাত দল।

আরও পড়ুন: রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী ঐক্যজোটের সভা

শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হচ্ছেন, বেলতলা গ্রামের হারুন ইসলাম (২০), হরিনারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০), বেলতলা গ্রামের মো. আনারুল (২৭) ও আরাজি পস্তমপুর গ্রামের বিপুল ইসলাম (২৪)।

পুলিশ সূত্র বলছে, ঠাকুরগাঁও-পীরগঞ্জগামী পাকা রাস্তার পুরাতন বিমানবন্দরের আর্মি ক্যাম্পের পূর্বদিকে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে রাস্তার উপর কলার গাছ দিয়ে ব্যারিকেট তৈরি করে রাখে। সদর থানা পুলিশ খবর পেয়ে অভিযানে যায় ও ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে এ সময় বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: হলি গার্লস স্কুলে পিঠা উৎসব

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম কুমার পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে সব রকম অন্যায় কার্যক্রম বন্ধ করতে কাজ করে যাবে পুলিশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা