সারাদেশ

আলমসাধু উল্টে বিক্রয় প্রতিনিধি নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে ফরিদ হোসেন নামে এক বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধুর চালক।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আহত আলমসাধুর চালক শরিফুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, আলমসাধুতে করে একটি বিস্কুট কোম্পানির পণ্য সরবরাহ করতে যান ফরিদ হোসেন। মালামাল সরবরাহ শেষে ফেরার পথে বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে তাদের আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুই জনই গুরুত্বর আহত হন। এর মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে অ্যাম্বুুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান ফরিদ। আহত শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি। যোগাযোগ করলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।


সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা