সারাদেশ

কনের বাবা-ভাইকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক ২ টি অভিযানে বাল্যবিবাহের অপরাধে কনের ভাই ও বাবা কে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার কুতুবা ও কাচিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাচিয়া ও কুতুবা ইউনিয়নে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ২ মেয়ের বাল্যবিবাহের আয়োজন করেন অভিভাবকগণ। এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজির হন উভয়ের বাড়িতে। বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কাচিয়া ইউনিয়নে মেয়ের বাবা আব্দুল অহিদ মৃধা কে ১৫ হাজার এবং কুতুবা ইউনিয়নের মেয়ের ভাই ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে খবর আসে উপজেলার দুইটি স্থানে বাল্যবিয়ে হচ্ছে। আমরা ঘটনা স্থানে যাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে উভয় পক্ষের পরিবার কে জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা