সারাদেশ

ইবি উপ-উপাচার্যকে বিদায়ী সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য হিসেবে টানা দ্বিতীয় বারের মতো মেয়াদপূর্ণ করেছেন অধ্যাপক ড. শাহিনুর রহমান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) তাঁর মেয়াদ পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিভাগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ড. শাহিনুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, একজন শিক্ষকের সবচেয়ে স্বাচ্ছ্যন্দের জায়গা শিক্ষার্থীদের মাঝে থাকা। অধ্যাপক ড. শাহিনুর রহমান সফলতার সাথে তাঁর দায়িত্ব পালন করে আবারোও তার মূল জায়গায় ফিরে যাচ্ছেন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. শাহিনুর রহমান ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম মেয়াদে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। প্রথম মেয়াদ সম্পন্ন করার পর ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি তাকে আবারোও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।


সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা