সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালন

নজরুল ইসলাম, ইবি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : তানজিম হত্যায় ২ আসামি গ্রেফতার

এ উপলক্ষে শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

র‍্যালিতে নানা পোশাক পরিধানের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মের সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া ও প্রভাষক ইয়ামিন মাসুম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেন।

আরও পড়ুন : রাজধানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী 'বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা