সংগৃহীত ছবি
শিক্ষা

উপাচার্যের দাবিতে ইবিতে মহাসড়ক অবরোধ

জিসান নজরুল, ইবি : উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইবি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে প্রায় ১০ কিলোমিটারের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এর আগে সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি প্রধান ফটকে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

আরও পড়ুন : সোমবার নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

সমাবেশে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতৃত্বে বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবি জানান। এমনকি উপাচার্য নিয়োগ দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবিতে এখনো কেন দেওয়া হলো না? সরকারকে বলে দিতে চাই কিভাবে দাবি আদায় করতে হয় সেটা ছাত্রসমাজ জানে। সুতরাং আমাদেরকে আরো কঠোর আন্দোলন যেতে বাধ্য করবেন না। অতি শীঘ্রই একজন যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ও একাডেমিশিয়ান, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা এমন উপাচার্য চাই যিনি শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে একমত পোষণ করবেন।

আরও পড়ুন : পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি

সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। তবে স্পষ্ট ঘোষণা যে উপাচার্য শিক্ষার্থীদের বিরোধীতা করবে এমন উপাচার্য আমরা চাই না। এখন সংস্কারের সময় পিছনে তাকানোর সুযোগ নেই। এমনকি দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা