সারাদেশ

শ্রীমঙ্গলে ৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৬টি মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বইগুলো হলো খাসি, গারো, মনিপুরী, সাদ্রী, মান্দ্রী, ফাঙ্গণ। এ সকল ভাষাভাষীর শিক্ষার্থীরা শ্রীমঙ্গল উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। তাদের কথা ভেবেই শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এ বই প্রকাশ করা হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভার্চুয়াল মিটিংয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সেমিনার হলে উপাধাক্ষ্য ড. মো. আব্দুস শহীদ এমপি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নেছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘শ্রীমঙ্গলে শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। তাদের অনেকের ভাষা ইতোমধ্যে হারিয়ে গেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এলাকা পরিদর্শনকালে সেসকল হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণ এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমি এ উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, ‘তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং ভারতের বিভিন্ন এলাকা থেকে এসব জাতিগোষ্ঠীর ভাষা সম্বলিত বই সংরক্ষণ করে নতুন করে তাদের পড়ার উপযুক্ত করে বই ছাপান। শ্রীমঙ্গলে সরকারি ৭৪টি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি আরও দশটি বিদ্যালয়সহ মোট ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য এ বইগুলো উপহার দিয়েছেন।’


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা