ছবি: সংগৃহীত
সারাদেশ

জাতিসংঘের সিনিয়র কর্মকর্তার গাইবান্ধা পরিদর্শন 

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন এ্যাকটিভিটিজ (ইউএনএফপিএ) এর নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডা. নাটালিয়া কানেম।

আরও পড়ুন: খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক অবরোধ

মঙ্গলবার (১৪ মে) গাইবান্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সাথে তাদের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময়, নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা, সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষা, কর্ম, চিকিৎসা, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি বা এ সকল ক্ষেত্রে নারীদের শক্ত অবস্থান তৈরি করার ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া কর্মকাণ্ড প্রশংসনীয়।

এ দিন সকাল ৯ টার দিকে তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া।

আরও পড়ুন: চলতি মাসে আঘাত হানবে ‘রেমাল’

এরপর সড়কপথে তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে যান। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সাথে তাদের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রধান কার্যালয়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীদের সাথে মতবিনিময় করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা