ছবি : সংগৃহিত
জাতীয়

বাল্যবিবাহে শীর্ষে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : বাল্যবিবাহে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও শীর্ষে রয়েছে। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৩ প্রতিবেদনে উঠে এসেছে, ১৮ বছরের আগেই এখানে ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে।

আরও পড়ুন : গ্রামীণফোন এমপ্লয়ীজের সমাবেশ

‘৮০০ কোটি জীবন, অপরিসীম সম্ভাবনা’ শিরোনামের জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ওই প্রতিবেদনটি গত ১৯ এপ্রিল বৈশ্বিকভাবে প্রকাশিত হয়।

প্রতিবেদনটি ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাল্যবিবাহের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বাল্যবিবাহ ঘটেছে মালদ্বীপে মাত্র ২ শতাংশ। এ ছাড়া শ্রীলঙ্কায় ১০, পাকিস্তানে ১৮, ভারতে ২৩, ভুটানে ২৬, আফগানিস্তানে ২৮ এবং নেপালে ৩৩ শতাংশ বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : দুপুরে এলপিজির নতুন মূল্য ঘোষণা

এ ছাড়া বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে এক ধাপ উন্নতি হয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চমে দাঁড়িয়েছে। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ।

নতুন প্রতিবেদনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অবস্থানও পঞ্চম। শীর্ষ চারটি অবস্থানে রয়েছে আফ্রিকার আরও পাঁচটি দেশ। সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় নাইজারে। দেশটিতে বাল্যবিবাহের হার ৭৬ শতাংশ। এরপর ৬১ শতাংশ বাল্যবিবাহের হার নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) ও চাদ।

এরপর রয়েছে মালি (৫৪ শতাংশ), মোজাম্বিক (৫৩ শতাংশ) ও দক্ষিণ সুদান (৫২ শতাংশ)। আর বাল্যবিবাহ নেই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লিথুয়ানিয়া এবং যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে।

আরও পড়ুন : সোয়া ২ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি

ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ক্রিশ্চিন ব্লুখস বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাল্যবিবাহের ঘটনা ঘটছে। বাংলাদেশে প্রতি হাজারে ৭৪টি শিশুর জন্ম দিচ্ছেন ১৫ থেকে ১৯ বছর বয়সী মায়েরা। বাল্যবিবাহের কারণে মা ও নবজাতক মৃত্যুঝুঁকি বাড়ে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নতুন এই প্রতিবেদন অনুযায়ী, প্রতি লাখে সন্তান জন্ম দিতে গিয়ে ১২৩ জন মা মারা যান। সরকারি হিসাবে, প্রতি লাখে সন্তান জন্ম দিতে গিয়ে ১৬৮ জন মা মারা যান।

বাংলাদেশে ১৫ থেকে ১৯ বছরে ১ হাজার বালিকার মধ্যে ৭৪ জন কিশোরী গর্ভধারণ করেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে দ্রুত সন্তান ধারণের কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।

আরও পড়ুন : ই-ভিসা চালু করলো সৌদি

ইউএনএফপিএ’র প্রতিবেদন সূত্রে, ২০২৩ নাগাদ বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৩০ লাখ। সরকারি তথ্যে বাংলাদেশের শুমারি অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা