সারাদেশ

চট্টগ্রামে সৈকতের পুকুরে ডুবে পর্যটকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতের লুসাই পার্কের পুকুরে ডুবে মোহাম্মদ মারুফ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে তল্লাশি চালিয়ে রাত ৯টার দিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তার বাবা হাসপাতালে এসে রাতেই মরদেহ নিয়ে যান। লুসাই পার্কের ব্যবস্থাপক
মোহাম্মদ সোহেল বুধবার (১৭ ফেব্রুয়াারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

সোহেল জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে বাস যোগে একটি পর্যটকের দল পারকিতে বেড়াতে আসে। সেখানে বন্ধুদের নিয়ে সন্ধ্যার দিকে পারকি সৈকতের লুসাই পার্কে রিসোর্টের পুকুরে গোসল করতে নামেন মারুফ। একপর্যায়ে গোসল সেরে সবাই উঠে আসলেও মারুফ নিখোঁজ থাকে। পরে অনেকক্ষণ তল্লাশি চালিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা