সারাদেশ

ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসার বাথরুম থেকে পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নং ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডিউটি করে বাসায় ফিরলেও বুধবার তার কোন খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙ্গে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ এস আই শফিউদ্দিন নামের একজনকে নিয়ে আসেন। আমি পরীক্ষা করে দেখেছি তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। পরবর্তী পদক্ষেপের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে অবগত করেছি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, গত রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসা থেকে স্বাভাবিক মৃত্যু ঘটেছে এটাই এখন পর্যন্ত জানা গেছে, পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

জানাগেছে, এসআই মো. শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করায় তিনি একাই বসবাস করতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট এসআই শফিউর নড়াইল সদর থানায় যোগদান করেন।


সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা