সারাদেশ

বাদী ও সাক্ষীদের আসামি করে মামলা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংস্কৃতিকর্মী ও তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যা মামলার বাদী সৈয়দ তাকবির আহমেদ ও সাক্ষীদের আসামি করে আদালতে মামলা করেছেন শহিদুল হক। মামলার কারণে স্থানীয় সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, একজন সংস্কৃতিকর্মীকে হত্যা করা হয়েছে। তার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এখন আসামি ধরতে গেলে যদি কেউ হয়রানির অভিযোগ করে তাহলে কিছু বলার নেই।

তিনি আরও বলেন, কবি তনন হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে, বিনা কারণে তাদের হয়রানি করা হবে না। আদালতের নির্দেশে আমরা মামলার তদন্ত করছি।

মামলার এজহার সূত্রে জানা গেছে, সম্পত্তি বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে এক নম্বর আসামি মাসুদ মিয়ার নির্দেশে শহিদুলের লোকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। উভয়পক্ষের সংঘর্ষে শহিদুলের পক্ষের বেশ কয়েকজন মারাত্মক আহত হয়। পরে তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মামলায় উল্লেখ করা হয়, এ সংঘর্ষের সময় মুনাব্বির আহমেদ নামে একজন নিহত হয়। হত্যার সঙ্গে শহিদুলের পক্ষের লোকজন জড়িত নয়। তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।

হত্যা মামলার বাদী তাকবির আহমেদ বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা করার পর থেকেই প্রভাবশালী মহল আমাদের পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। হত্যা মামলাকে ভিন্ন খাতে নিতেই আমি ও মামলার সাক্ষীসহ ২৩ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা থেকে বাদ যায়নি একজন বুদ্ধি প্রতিবন্ধীর নামও।

সংস্কৃতিকর্মী ও কবি জয়দুল হোসেন বলেন, অন্যায়ভাবে খাল ভরাট করে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ করতে গিয়ে একজন তরুণ লেখক নির্মমভাবে হত্যার শিকার হলো। এখন আবার হত্যা মামলার বাদী ও আসামির বিরুদ্ধে মামলাও করা হলো। বিষয়টি খুবই বিব্রতকর। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে তনন হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রত গ্রেফতার করা হোক। এছাড়া মামলার বাদী-সাক্ষীদের যেন হয়রানি করা না হয়।

তনন হত্যা মামলার বাদী ও সাক্ষীর বিরুদ্ধে মামলাকারী শহিদুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ কোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৯ নভেম্বর সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ করায় সংস্কৃতিকর্মী ও তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তননকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই সৈয়দ তাকবির আহমেদ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে ১১ নভেম্বর নাসিরনগর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত আফজাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা