সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ত্রাণবাহী ট্রাকে হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত গোলচত্বরে গত রাতের প্রথম দিকে ভয়াবহ আরও একটি হামলার সাক্ষী হলো গাজা। এতে ২৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: চীনে বাস দুর্ঘটনা, নিহত ১৪

ইসরায়েলি হামলায় ত্রাণবাহী বেশ কয়েকটি ট্রাক ধ্বংস হয়ে গেছে। সেখানকার বেশ কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই একের পর এক মানবিক সহায়তাবাহী ট্রাক এবং এর চারপাশে জড়ো হওয়া লোকজনের ওপর ইচ্ছাকৃত এবং সরাসরি আক্রমণ চালানো হচ্ছে।

গাজায় গত কয়েকদিন ধরে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

উল্লেখ্য, এর আগে অবরুদ্ধ গাজা উপ্যতকা ও মিশরীয় সীমান্তবর্তী রাফাহ শহরে মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে বিমান হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। এতে ২০ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাফাহ শহর ও গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাফাহ শহরে চালানো হামলায় ১৪ জন নিহত হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা