সারাদেশ

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টায় ৮ জনের সাজা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলায় আট আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার খাড়াসা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে দুইবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জারিমাান অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে এক বছর করে কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার সময় সব আসামি উপস্থিত থাকলেও পলাতক ছিলেন জাকির হোসেন ইকবাল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জানুয়ারি রাত ৮টায় হত্যার উদ্দেশ্যে হামলা চালায় খাড়াসা গ্রামের কাঞ্চন মিয়ার চার ছেলেসহ তাদের সাঙ্গপাঙ্গরা। তারা রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে মাহাবুব আলমের উপর হামলা করে। পরে তাকে গুরতর অবস্থা ঢাকা মেডিকেলে নেয়া হয়। আদালত মামলার স্বাক্ষ্য শুনানি শেষে দ্রুত সময়ে রায় দেন।

মাহাবুব আলম আশুগঞ্জ সদর ইউপি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা