সারাদেশ

জামালপুরে ৫ জেএমবির সাড়ে ১৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যের প্রত্যেককে সাড়ে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল জজ আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় দেন।

সশ্রম কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামের কারী সাইদুর রহমান, আক্কাস আলী, সাইদুল মিয়া, মো. রুকনুজ্জামান ও আজিজুল হক। তবে সাজা পাওয়া আসামি মো. রুকনুজ্জামান পলাতক রয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১৫ জুলাই রাতে জামালপুর সদর উপজেলা ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামের বিস্ফোরক সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা করছিল জেএমবির সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব-৯ এর কোম্পানি-২ এর একটি দল অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য কারী সাইদুর রহমান, আক্কাছ আলী, সাইদুর মিয়া, রুকনুজ্জামান ও আজিজুল হককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে পাইপ টুকরো, কাচের বোতল, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করে র‌্যাব-৯ এর কোম্পানী-২।

এই ঘটনায় র‌্যাব-৯ এর কোম্পানি-২ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য জামালপুর বিশেষ আদালতে পাঠানো হয়।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

রায়ে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০০৮ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড। ধারা ৯ (৩) উপধারা অনুযায়ী প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ধারা ১০ অনুযায়ী প্রত্যেক ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম বলেন, আসামি প্রত্যেককে জেএমবির সক্রিয় সদস্য। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এছাড়া পলাতক রুকনুজ্জামানকে অতি দ্রুত গ্রেফতার করে সাজার আওতায় আনার দাবি জানান তিনি।

তবে সাজাপ্রাপ্তদের পক্ষে তাদের স্বজন ফাতেমা বেগম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে আমরা ন্যায় বিচার পাবো। ওরা কেউ জেএমবি করে না। ওদের ফাঁসানো হয়েছে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা