সারাদেশ

১৫ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা ও ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় কয়েকটি নৌকা থেকে জব্দ করা হয়েছে প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়ার চর এলাকায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

এরআগে ভোরে মেঘনা নদীর জালিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে নৌকা, জাটকা ও অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে জেলেরা টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরণ ড়ড়দকরা হয়েছে।

উপজেলা কোস্টগার্ড সূত্র জানায়, জাটকা সংরক্ষণে মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালানো হয়। এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫ মণ জাটকা ও প্রায় ৬ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে পেলা হয়।

রায়পুর উপজেলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কমান্ডেন্ট অফিসার নজরুল ইসলাম বলেন, অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে গেছে। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকাটি মৎস্য বিভাগের জিম্মায় রয়েছে। জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা