সারাদেশ

সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : চাকরি দেয়ার কথা বলে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তির বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ দুই নম্বর আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদ মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু। তিনি বলেন, মামলাটি আদালত গ্রহণের পর আজ সিআইডকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ দুই নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান সরকার।

এ বিষয়ে মামলার বাদী বলেন, এমপি থাকাকালে আমিসহ আরও পাঁচজনের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে ৩৬ লাখ ৫০ হাজার টাকা নেন সালাহউদ্দিন আহমেদ মুক্তি। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন না পাওয়ায় এলাকায় তেমন আসেন না। ফোন করলে ধরেন না। এখন টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করেন। তাই বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।

এই মামলার সাক্ষী ও অন্যান্য পাঁচজন ভুক্তভোগী হলেন, সুমন মিয়া, আব্দুল কুদ্দুস, মকবুল হোসেন, মোখলেছুর রহমান। তারা মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। অপরজন তানিয়া বেগম ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা।

সান নিউজ/একে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা