সারাদেশ

পুলিশ বেষ্টনীর মধ্যে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে পুলিশ বেষ্টনীর মধ্যে দিয়ে খুলনায় সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। পুলিশ বেষ্টনীর মধ্যে দিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসময় মঞ্জু বলেন, এদেশের গণতন্ত্রকে গিলে খেয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে সরকার। আর এখন সরকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেক্টর কমান্ডার বীরউত্তম জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টা করছে। ‘বীর উত্তম’ খেতাবটি বাতিল করা সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পৌরসভা সিটি করপোরেশন ও জাতীয় সংসদ উপ নির্বাচনে এই সরকার ভোট ডাকাতি করে জয় ছিনিয়ে নিয়েছে, সুতরাং এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচন পেতে হলে সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

এ প্রতিবাদ সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আবু হোসেন বাবুসহ অনেকে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফফার ও সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ।

সান নিউজ/এমকেএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা