সারাদেশ

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ইবি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন আজাদের সঞ্চালনায় শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম, নাজমুল হোসেন, জিকে সাদিক, আব্দুর রউফ বক্তব্য রাখেন।

এসময় বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রশাসন এখনো কোন ব্যবস্থা নেয়নি। নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তাছাড়া রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করার শক্তি ও সামর্থ্য অপরাধীরা কোথা থেকে পায়? বলেও রাষ্টের কাছে প্রশ্ন ছুঁড়েন শিক্ষার্থীরা। সাথে অনতিবিলম্বে হামলাকারী গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানায় তারা৷ অন্যথার কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ ও ইবি শাখা ছাত্র মৈত্রী একাত্মতা পোষণ করে। এর আগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করে তারা।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা