সংগৃহীত ছবি
শিক্ষা

ববির শিক্ষার্থীদের উপর হামলা

জেলা প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কমপক্ষে ১০ জন শিক্ষার্থী স্থানীয়দের হামলায় আহত হয়েছেন।

আরও পড়ুন: স্কুলের সকল পরীক্ষার্থীই ফেল

রোববার (১২ মে) এলাকার মুরুব্বিদের সামনে ধূমপান করার দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটকে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার রিফিউজি কলোনিতে (খালেদাবাদ) যান আটকদের সহপাঠীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্রসহ হামলা চালানো হয় আগত শিক্ষার্থীদের ওপর।

এ ঘটনায় ১০-১২ জন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই হাসপাতাল ত্যাগ করতে পারলেও গুরুতর আহত ৩ জন এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: এসএসসির ফল আজ

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- আইন বিভাগের ২০২১-২২ সেশনের রাকিব মুন্সি, একই বিভাগের ২০২২-২৩ সেশনের সালেহ মীর ও জোবায়ের ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম জানান, খবর শোনামাত্র আমি হাসপাতালে ছুটে গিয়েছি। আহতদের চিকিৎসার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাবো তারা যেন বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঝামেলার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হীতাদের প্রদান করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা